ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইউরোপে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:১৪ পিএম
নুসরাত জাহান ও মো. সোহান : ছবি সংগৃহিত

ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

সোমবার (১২ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নুসরাত জাহান ও মো. সোহান।

র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তাররা পল্লবী এলাকায় ‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামে অফিস খুলে ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রচারণা চালাতেন। এভাবে তারা ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে বিদেশ পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ায় যেতে জনপ্রতি ৯ লাখ, কুয়েতে ৬ লাখ, ইতালিতে ২০ লাখ এবং সার্বিয়ায় যেতে ৮ লাখ টাকা দাবি করতেন তারা। চুক্তির পর ভুক্তভোগীরা বিভিন্ন বেসরকারি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট সাড়ে তিন কোটি টাকা দেন। তাদের তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর আশ্বাস দেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা দেওয়া হয়। পরে ফ্লাইটের তারিখ নির্ধারণ করে বিমান টিকিটও দেওয়া হয়। তবে, ফ্লাইটের আগের দিন বিভিন্ন অজুহাতে টিকিট বাতিল হয়েছে বলে জানিয়ে প্রতারণা করা হয়।

র‌্যাব বলছে, ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা হলে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
আরও পড়ুন
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’