ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ম্যানহোলে আগুন, যা জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় একটি ম্যানহোলে আগুন লাগার ঘটনায় গ্যাস লিকেজ শনাক্ত হয়েছে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সড়কের দুটি লেন বন্ধ রাখা হলে কুড়িল থেকে রামপুরামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাফিক বাড্ডা জোনের আওতাধীন উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকার ইনকামিং সড়কের একটি ম্যানহোল থেকে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ওই এলাকার আরও দুটি ম্যানহোলে গ্যাস লিকেজ শনাক্ত করা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গ্যাস লিকেজের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুলশান ট্রাফিক বিভাগ জানায়, গ্যাস লিকেজজনিত ঝুঁকির কারণে ভারী যানবাহন চলাচলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইনকামিং সড়কের দুটি লেন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে একটি লেনে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ কারণে ওই সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুড়িল থেকে রামপুরাগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে গ্যাস লিকেজ বন্ধে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তা পুরোপুরি সচল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।

আরও পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ
চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ
বারিধারায় ফুটপাতে উঠে গেল গাড়ি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর বারিধারায় ফুটপাতে উঠে যাওয়া প্রাইভেটকারের চাপায় মেহেদী হাসান (২৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারার ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বারিধারায় ফুটপাতে উঠে গেল গাড়ি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা
চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (২৩ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
ঢাকায় বাসে আগুন দিল যুবলীগ কর্মী, জনতার হাতে ধরা
এবার কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে নিহত ১