ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

যাত্রাবাড়ীতে নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই, আটক ২

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৪৪ এএম
যাত্রাবাড়ীতে নারীর স্বর্ণের দুল ছিনতাই। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুলও উদ্ধার করা হয়।

আটকরা হলেন মো. কামাল (২৭) ও মো. মাসুদ (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মোড়ের পাবলিক টয়লেট সংলগ্ন এলাকায় এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন কামাল। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করেন।

ধাওয়া চলাকালে কামাল ও তার সহযোগী মাসুদ ব্লেড দিয়ে পুলিশ সার্জেন্টের পরিহিত প্যান্টে আঘাত করে ক্ষতিগ্রস্ত করে। তবে সার্জেন্ট সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে সহকর্মী এক পুলিশ কনস্টেবলের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

পরে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
শনিবার দুপুর থেকে সন্ধ্যা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
মোটরসাইকেলে ঘুরতে বের হন তিন বন্ধু, এরপর ৩০০ ফিটেই ঘটে ‘অঘটন’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলে ঘুরতে বের হন তিন বন্ধু, এরপর ৩০০ ফিটেই ঘটে ‘অঘটন’
ঘরের মেঝেতে পড়ে ছিল রোজিনার নিথর দেহ
ঢাকার পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে রোজিনা খাতুন (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আরিফ ও তার স্কুলপড়ুয়া দুই ছেলেকে থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পূর্ব নাখালপাড়ার ৩০০/বি নম্বর বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, রোজিনা সপরিবার পূর্ব নাখালপাড়ায় থাকতেন। তার স্বামী আরিফ হাসান বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসা করেন। তাদের স্কুলপড়ুয়া দুটি ছেলে রয়েছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী আরিফ হাসানকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গৃহবধূর এই মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, রোজিনার মরদেহ মেঝেতে পড়ে ছিল। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের সময় রোজিনার স্বামী আরিফ হাসান বাসায় ছিলেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার কথাবার্তা অসংলগ্ন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে রোজিনার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে। আরটিভি/টিআর
ঘরের মেঝেতে পড়ে ছিল রোজিনার নিথর দেহ
মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার
আরও পড়ুন
বিয়ের খরচ জোগাতে প্রেমিক জুটি বেছে নিলেন ছিনতাইয়ের পথ, অতঃপর...
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুই আইফোন ছিনতাই
ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন
ঈশ্বরদীতে পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার ছিনতাই