ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ডেলিভারি ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই, দাঁড়িয়ে দেখলেন পথচারীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ডেলিভারি ভ্যানচালককে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় সড়কে অনেক পথচারী চলাচল করলেও কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেননি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর তারাগাছ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালকের নাম আল মামুন। তাকে স্থানীয় তাইরুননেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যানজটের মধ্যে একটি ডেলিভারি ভ্যানের চালকের কাছে গিয়ে তিন যুবক টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চালক বাধা দিলে তাঁকে টেনেহিঁচড়ে সড়কে ফেলে দেওয়া হয়। পরে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তার পকেট থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ভিডিওতে আরও দেখা যায়, হামলার সময় আশপাশ দিয়ে একাধিক পথচারী চলাচল করছিলেন। কাছেই একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকেও দেখা যায়। তবে দুর্বৃত্তদের ছিনতাই ও হামলার সময় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। ছিনতাই শেষে দুর্বৃত্তরা একটি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আল মামুনকে উদ্ধার করে তারাগাছ এলাকার তাইরুননেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল বলেন, তাদের সংগঠনের কর্মীরাই পরে আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তারা তার খোঁজখবর রাখছেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

ঘটনাটি সড়কে প্রকাশ্যে ছিনতাই এবং বিপদের মুহূর্তে পথচারীদের নীরব ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।  এ ছাড়া রাজশাহীর কয়েকটি এলাকায়ও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।  নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড, টার্মিনাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কয়েকটি এলাকাতেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নওহাটা ফিডারের আওতায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এলাকাগুলো হলো— দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও আশপাশের এলাকা। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি। একই সঙ্গে ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান আন্দোলন সফল করতে সাজেকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে ৫টি বাচ্চা প্রসব করেছে। আর এ জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষসহ দূর দূরান্ত থেকে মানুষ।
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নেত্রকোনার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার (১১ নভেম্বর) হওয়ার কথা রয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
দেশব্যাপী সর্বাত্মক ছাত্র ধর্মঘটের সমর্থনে নীলফামারীতে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
আরও পড়ুন
শিক্ষিকার চোখে মলম দিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
অস্ট্রেলিয়ার নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, এরপর যা ঘটল