ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাড্ডা থেকে অপহৃত মাদরাসাছাত্র জামালপুরে উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত এক মাদরাসাছাত্রকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে এক সাবেক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে আদায় করা ১ লাখ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার আভিযানিক টিম জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার এবং অভিযুক্ত আবু রায়হানকে (২৩) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবু রায়হান বাড্ডা থানার উত্তর বাড্ডা সাতারকুল রোড এলাকার আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ার সাবেক শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে ১০ বছর বয়সী মাদরাসাছাত্র নাসিরুজ্জামান নিরব পড়তে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। পরে অপহরণকারী শিশুটির পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ১ লাখ ৫ হাজার টাকা আদায় করে।

ঘটনার পরপরই বাড্ডা থানা পুলিশের আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। পাশাপাশি সোর্স তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারী আবু রায়হানের অবস্থান শনাক্ত করা হয়।

পরে মঙ্গলবার জামালপুরের মাদারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত শিশু নাসিরুজ্জামান নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, শিশু অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের মতো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
আরও পড়ুন
ঢাকায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি
প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী
মাদরাসাছাত্রীদের সামনে পেয়ে বিকারগ্রস্ত যুবকের কাণ্ড
ঘুম থেকে তুলে ‘সর্বনাশের’ পর হত্যার হুমকি শিক্ষকের, ছাত্রের আত্মহত্যাচেষ্টা