ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
সহকারী মৌলভী মো. মাহবুব আলম। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়া সহকারী মৌলভী মো. মাহবুব আলমের বিরুদ্ধে এবার অপ্রাপ্তবয়স্ক ওই ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযুক্ত মাহবুব আলম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভি (আরবি) পদে কর্মরত। তার বাড়ি শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামে। তিনি হযরত আলী গাজীর ছেলে।

কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী জানান, দশম শ্রেণির ছাত্রী আখি মনির বাল্যবিবাহের খবর পেয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তা বন্ধ করতে তারা দুপুর সাড়ে ৩টার দিকে ওই ছাত্রীর বাড়ি কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামে যান। তবে তাদের পৌঁছানোর আগেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। পরে বর-কনে সেখান থেকে চলে গেছেন বলে তারা জানতে পারেন।

ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার অভিযোগে মাহবুব আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা।

এর আগে ২৫ আগস্ট শিক্ষার্থীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে মাদরাসার ম্যানেজিং কমিটি ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মাহবুব আলমকে নৈতিক স্খলন ও অসদাচরণের দায়ে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

এদিকে, ওই ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় তার বাবা আসাদুজ্জামান কালিগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করেছিলেন। তবে পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র
খেজুরের বিচি, শসা ও গামছায় মিলল দুই আসামির ডিএনএ