ঢাকায় বিশেষ রিকশায় মার্কিন রাষ্ট্রদূত, যে বার্তা এলো

আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৬:১৯ পিএম


ঢাকায় বিশেষ রিকশায় মার্কিন রাষ্ট্রদূত, যে বার্তা এলো
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকার রাস্তায় বিশেষ রিকশা চালু করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশেষ এই রিকশার কিছু ছবি পোস্ট করেছেন।

ছবিতে দেখা যায়, রিকশাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে।

পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখেছেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission