ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ ও প্রতিবন্ধীদের সুখবর দিল মেট্রোরেল

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:৩৯ পিএম
প্রবীণ ও প্রতিবন্ধীদের সুখবর দিল মেট্রোরেল। ছবি: সংগৃহীত

মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাব অর্থ বিভাগ অনুমোদন করেছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন 'সুবর্ণ পরিচয়পত্র' প্রদর্শন করে এই ছাড় পাবেন। অন্যদিকে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ১৫ শতাংশ ছাড়ে একক যাত্রার টিকিট প্রদান করে আসছিল। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিবন্ধীদের ছাড়ের হার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি প্রবীণদের জন্য নতুন করে ২৫ শতাংশ ছাড়ের নিয়ম যুক্ত করা হলো।

নীতিগতভাবে ৬০ বছর বা তার বেশি বয়সীদের 'জ্যেষ্ঠ নাগরিক' বা সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হলেও মেট্রোরেলে এই ছাড় ৬৫ বছর থেকে কার্যকর হচ্ছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের রাজস্ব আয় ধরে রাখা, পরিচালনা ব্যয় নির্বাহ এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থাকায় আপাতত ৬৫ বছর বয়সীদের এই ছাড়ের আওতায় আনা হয়েছে।

ডিএমটিসিএল-এর হিসাব মতে, প্রবীণ ও প্রতিবন্ধীদের এই বিশেষ ছাড় দেওয়ার কারণে বছরে আনুমানিক ১২ কোটি টাকা রাজস্ব কম আদায় হতে পারে, যা মেট্রোরেলের মোট টিকিট রাজস্বের প্রায় ৩ শতাংশ। আর্থিক সংশ্লেষ থাকার কারণে নিয়ম অনুযায়ী অর্থ বিভাগের পরামর্শ ও চূড়ান্ত মতামত নিয়ে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়ের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের ভাড়ায় ছাড়ের বিষয়টি ডিএমটিসিএল-এর রাজস্ব আয় ও পরিচালনা ব্যবস্থাপনার আলোকেই পরবর্তীতে বিবেচনা করা হতে পারে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। আজ বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।  পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।  এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।  আরটিভি/এসআর  
ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (২৫ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর তুরাগ থেকে মো. ফরিদুল ইসলাম (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, ফরিদুল ইসলামের বিরুদ্ধে তুরাগ থানাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুটি মামলার তথ্যও পাওয়া গেছে। পুলিশ জানায়, শুক্রভাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়েছে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম মফিজ উদ্দিন মণ্ডল এবং মায়ের নাম লতিফা বেগম। তার স্থায়ী ঠিকানা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুখনগরী। বর্তমানে তিনি তুরাগের শুক্রভাঙ্গা মোড় এলাকায় বসবাস করতেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ২০২৫ সালের ৬ জুলাই করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। অন্য মামলাটি জামালপুরের মাদারগঞ্জ থানায় ২০২৪ সালের ২৯ নভেম্বর করা।   গ্রেপ্তার ফরিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/এসআর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল
রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ‘ডাকাতির’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ৪ দিন আগের একটি ঘটনার খণ্ডিত অংশ নিয়ে ডাকাতির গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল
আরও পড়ুন
মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল