ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কবজিকাটা ও আই ডোন্ট কেয়ার গ্রুপের প্রধান আহমেদ গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:৫৫ পিএম
আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ প্রধান এবং ‘কবজিকাটা গ্রুপ’র দ্বিতীয় প্রধান আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (২১ মে) সকালে এ তথ্য জানান র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। এসময় আহমেদকে একটি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহমেদ জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা বিভিন্ন সময় অস্ত্রের মহড়া ও প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন বলেও জানায় র‌্যাব।

আরও পড়ুন

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আহমেদ ‘কবজিকাটা গ্রুপের’ দ্বিতীয় প্রধান এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত।

মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, সিডিএমএস যাচাই ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আহমেদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
সাবেক কাউন্সিলরের বাসায় হঠাৎ ডিবির অভিযান, অতঃপর...
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার