ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজধানীর ২ প্রতিষ্ঠানে অ্যাকশন, জরিমানা ৬ লাখ টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: কোলাজ আরটিভি

লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা এবং প্রকৃতি ফুডকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযানকালে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ করা এই প্রতিষ্ঠানটি।

লা-অর্গানিক নামের এই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।

অপরদিকে, রামপুরা বাজার এলাকায় অবস্থিত প্রকৃতি ফুড নামের প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া সেরেলাক্স পণ্য বিপণন করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও ও হাতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার।

আরও পড়ুন

এ ছাড়া উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক, জনাব ফারদিন ইসলাম, ফিল্ড অফিসার এবং জনাব আহসান হাবীব খান, পরীক্ষক, বিএসটিআই। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
রাজধানীতে পাকিস্তানি বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন সামগ্রী প্রদর্শন করছে দেশটির শতাধিক প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় দর্শনার্থী এবং বাংলাদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানি জনগোষ্ঠীর সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেট চালু হওয়া, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়া-দু’দশের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ। বাণিজ্য বাধা দূর করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ীরা পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধি ও প্রদর্শক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তিনি জানান, বাংলাদেশের প্রদর্শকেরা পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন। এ সময় যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজনে ইপিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন। এ ছাড়া পাকিস্তানি প্রতিনিধিদের বাংলাদেশে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ এবং ২০২৭ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান হাসান আরিফ । অর্থনীতির পারস্পরিক পরিপূরকতার ভিত্তিতে যৌথ উদ্যোগসহ বিভিন্ন ব্যবসায়িক সুযোগ কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের হাইকমিশনার প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। আরটিভি/এসআর
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।  এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।  আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে সদরদফতর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়। সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়। অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’  অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’, এমন বক্তব্যও শোনা যায়। এদিকে ছড়িয়ে পড়া সেই অডিও নিয়ে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান। পোস্টে তিনি দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি।  পোস্টে তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে এই অডিও না শুনলে বুঝাই যাবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন। আরটিভি/এসআর
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক মেয়েশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী
রাজধানীর বনশ্রীতে কুকুরকে খাবার দিতে গিয়ে এক তরুণী হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খিলগাঁও থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
আরও পড়ুন
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি’সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা
দেশের বাজারে ৮ ক্রিম বিক্রিতে নিষেধাজ্ঞা