ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল কবে হবে, জানাল পুলিশ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:০৮ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রোববার (২৪ মে) আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হতে পারে। এ মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জানান, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজ আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে। তিনি বর্তমানে চার্জশিট চূড়ান্ত করার কাজ করছেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন ল্যাব প্রতিবেদন পরীক্ষা করে দেখছেন।

পুলিশ জানিয়েছে, এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানাকে গত ২০ মে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি আদালতে হাজির হয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে এই পাশবিক অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার জন্য লাশ টুকরো করে গুম করার চেষ্টা চালান এবং পরিস্থিতি বেগতিক দেখে জানালা ভেঙে পালিয়ে যান। জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত দাবি করেছেন যে ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি এই হত্যাকাণ্ড ঘটান।

তদন্তকারীরা আরও জানান, অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী শিশুটির পরিবারের পূর্বে কোনো ধরনের ব্যক্তিগত শত্রুতার প্রমাণ পাওয়া যায়নি।

রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার এই ঘটনায় তার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে ২০ মে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের দিনই পুলিশ মূল অভিযুক্ত ও তার সহযোগিতাকারী স্ত্রীকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে পৃথক আবেদন জমা দিয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ প্রতিবেদন পাওয়ায় ঘটনার মাত্র কয়েক দিনের মাথায় এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (৬ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
প্রেমিকের মৃত্যুর খবর জানার পর ২৯ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত প্রেমিকার নাম তন্ময়ী মন্ডল।
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ২৮ বছর।
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
আরও পড়ুন
ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, পুলিশ সদস্য আটক
‘ছাদ থেকে ফেলে’ ছাত্রদল নেতাকে হত্যা, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, জড়িত প্রিয়জন
গাড়ির ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত