ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ঢাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ধর্মঘট

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধি ও এমপিওভুক্তির দাবিতে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

সোমবার (১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষকরা। ‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির ব্যানারে গত ২১ মে থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানান।

সংগঠনটির আহ্বায়ক মো. শামছুল হক আনসারী বলেন, সারা দেশে আমাদের প্রায় সাত হাজার শিক্ষক রয়েছেন। অনুদানভুক্ত এসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক মাসে ৩ হাজার ৩০০ টাকা এবং প্রধান শিক্ষক ৩ হাজার ৫০০ টাকা ভাতা পান। বর্তমান বাজার পরিস্থিতিতে এ অর্থ দিয়ে কোনো শিক্ষকের পক্ষে পরিবার চালানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, কদিন আগে একজন মন্ত্রী বলেছেন, তিনি যে বেতন পান তা দিয়ে সংসার চালানো কঠিন। তাহলে ৩ হাজার ৩০০ টাকা ভাতা পেয়ে একজন সহকারী শিক্ষক কীভাবে সংসার চালাবেন, সেটি সরকারের কাছে আমাদের প্রশ্ন।

আরও পড়ুন

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ঈদের সময়ও তারা পরিবার-পরিজনের সঙ্গে না থেকে রাজপথে অবস্থান করতে বাধ্য হয়েছেন।

দাবি আদায়ের লক্ষ্যে ঈদের আগেই সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে জরুরি বৈঠকে শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় পাঠদানসহ সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পাশাপাশি ‘ঈদ বর্জন’ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষকদের দাবি, গত বছর প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে ‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০২৫’ অনুসারে তারা জুলাই ২০২৫ পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করেন। কিন্তু প্রায় ১০ মাস পার হলেও এখন পর্যন্ত একটি মাদরাসাও এমপিওভুক্ত করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন ছাড়ের চূড়ান্ত অনুমোদন দিলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখনো কোনো শিক্ষকের বেতন ছাড় করেনি। এতে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী, সরকার, বাহিনী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জিয়া পরিষদ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই মূল লক্ষ্য ও আদর্শে বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানা কর্মসূচি
শুক্রবার (৬ নভেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানা কর্মসূচি
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় রাজশাহী পর্বে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থী।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধীন টেক্সাস ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউটের (টিডব্লিউআরআই) পরিচালিত ‘মিলস এনডাওমেন্ট গ্রান্ট’ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মিফতাহুল মবিন চৌধুরী শাব্দিক। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত ছয়জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পানি সম্পদ বিষয়ক গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অনুদান দেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানা কর্মসূচি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে