ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে এবার বাসার সামনেই কিশোরকে ছুরিকাঘাত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:৫২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে পূর্ব শত্রুতার জেরে বাসার সামনে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত কিশোরের নাম মারুফ হোসেন। তার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার লাফাদি গ্রামে। বর্তমানে সে মোহাম্মদপুর থানার বসিলা দয়াল হাউজিং এলাকার তিন নাম্বার রোডে সচিবের বাসার ভাড়াটিয়া।

আরও পড়ুন

আহত মারুফের বাবা কালাম বলেন, আমার বাসা বসিলার দয়াল হাউজিং এলাকায়। আমার ছেলে মারুফ পেশায় একজন রিকশাচালক। জয়নাল নামে স্থানীয় এক কিশোরের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। তারই জের ধরে আজ আড়াইটার দিকে জয়নাল ডেকে নিয়ে বাসার সামনেই তার পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আহত ওই কিশোর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। কেন কি কারণে এই ঘটনা ঘটেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি সোনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া। রাকিব হাসান ভূঁইয়া জানান, সোনাগুলো ১৫টি ডিম্বাকৃতি বস্তুতে পাওয়া যায়। এসব সোনার ওজন ৬৪৩ ভরি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন— মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)। সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনি ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।  এরপর এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা বাংলাদেশে এনে জুয়েল ও শাওনসহ দেশীয় অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আরটিভি/এসআর  
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান
রাজধানীর গুলশান-২ নম্বরে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশ সদস্যদের অবস্থান ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে পুলিশ সেখানে গেলেও তারানা হালিমকে বাসায় পাওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর গুলশান-২ এলাকার ওই ভবনে যান পুলিশ সদস্যরা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। বাসার সামনে একটি মালবাহী পিকআপ অবস্থান করছিল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই। ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না। শরিফ মিয়া আরও বলেন, স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল। সন্ধ্যা পর্যন্ত ওই বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সেখানে যাওয়ার সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই। আরটিভি/এসআর  
তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান
ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
আরও পড়ুন
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী! 
মোহাম্মদপুরে নারীসহ ছিনতাই চক্রের ১৩ সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার