ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে চাঁদাবাজির অভিযোগে বেধড়ক পিটুনি, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার আদাবরের সুনিবিড় হাউজিং ফার্ম গলিতে চাঁদাবাজির অভিযোগে শনিবার (২৭ জুন) গণপিটুনি দেওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর মো. জাহিদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত ১৬ জুন আদাবরের শেখেরটেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনার সন্দেহভাজন আসামি জাহিদ।

পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) সকালে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্মগলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন জাহিদ। এ ঘটনায় খোরশেদ বাদি হয়ে আদাবর থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জাহিদ। খোরশেদ টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ তার বাসায় চাপাতি নিয়ে মহড়া দেন। একপর্যায়ে তিনি ১০ হাজার টাকা দেন জাহিদকে। এরপরও জাহিদ চাপাতি দিয়ে গরুর খামারের অবকাঠামো ভাঙচুর করেন। এরপর খোরশেদের ঘরে ঢুকে সুকেসের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা নিয়ে নেন জাহিদ। এরপরও চাপাতি নিয়ে ওই বাসায় ঘুরোঘুরি করেন। বেলা সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন জড়ো হয়ে জাহিদকে গণপিটুনি দেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে জাহিদকে জনতার হাত থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জাহিদ সুস্থতাবোধ করলে ছিনতাই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে আদালত চত্বরে অবস্থিত হাজতের সামনে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গত ১৬ জুন আদাবরের শেখেরটেকে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার সঙ্গে জাহিদের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছিল।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে। 
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়।
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ৩য় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ২২৩। বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৩১৬।
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
আরও পড়ুন
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
সিএম এজেন্সিতে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের ঘটনায় ২ মামলা, আটক ৪
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
‘বিএনপির নাম ভাঙিয়ে বাজারে চাঁদাবাজি ও মাদক ব‍্যবসা করছে’