ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে একটি দেশীয় বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এমন শর্তে সাদাকাগজে সাক্ষরও নেয়। এরপর তারা চলেও যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারো একজনের কল পেয়ে ফের ফিরে আসে পুলিশ। পরে ঘরের বাহিরে থাকা একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে তারা। পরে ওই অস্ত্র সহেলের বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় করিম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলেনে বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার, বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, অস্ত্র উদ্ধারসহ সহেলকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরণেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না তা তদন্ত শেষে বলা যাবে। পুলিশে চলে যাওয়ার পর ফের ফিরে আসা এবং মোবাইল কল নিয়ে জানতে চাইলে তিনি তদন্ত চলমান রয়েছে বলে দায়সারা বক্তব্য দেন।

ভুক্তভোগী সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও করিম উদ্দিন মোল্লা বাড়ির অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে।

বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী তার জেঠি শাশুড়ি ফাতেমা আক্তার জানিয়েছে, ২৩ নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। রাতে পুলিশ এসে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশের ডাকাডাকিতে কোনভাবেই তারা দরজা খুলছিল না। পরে পাশের ঘর থেকে সহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চায়। তারা ঘর তল্লাশি করবে জানায়, এতে তিনি তল্লাশির কারণও জানতে চান। কিন্তু পুলিশ কারণ বলেনি। পরে ফাতেমার আশ্বাসে সহেল দরজা খোলে। পুলিশ ঘর তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার সাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশের দায়িত্বরত কর্মকর্তার মোবাইলফোনে কল আসে। এতে তারা ফের ফিরে এসে ঘরের বাহিরে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সহেলের দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।

সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোন খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।

সহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, সহেলের সঙ্গে কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ পুলিশ চলে যাচ্ছিল, সেখান থেকে মোবাইলফোনে কল পেয়ে ফের ফিরে এসে তারা টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগ থেকেই সেখানে বন্দুকটি রেখেছিল, পরে পুলিশকে তথ্য দিয়ে সহেলকে ফাঁসিয়ে দিয়েছে।

সহেলের জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি বলেন, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। যাবার সময় তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানায়, সহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচার-আচরণে কখনো কোন খারাপ কিছু দেখা যায়নি। যে কোন কারণে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করার দাবি জানান তারা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলের ৫ প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ১৫ লাখ টাকা বরাদ্দ
নড়াইলের আউড়িয়া ইউনিয়নে ১০টি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত ৩০ লাখ টাকার প্রকল্পের প্রথম কিস্তির ১৫ লাখ টাকা ৫টি প্রতিষ্ঠানের মধ্যে লটারির মাধ্যমে ভাগ করে দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
নড়াইলের ৫ প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ১৫ লাখ টাকা বরাদ্দ
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ঢাকার আশুলিয়ায় বাইপাইল থেকে এসআরবি-৪ এর অভিযানে ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়করণ করেছে বোম ডিসপোজাল ইউনিট। 
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন।
ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী
বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার
জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু সরকারকে (রনজু) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।
বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার
আরও পড়ুন
বাবার লাশ ফ্রিজিংভ্যানে, জমির জন্য সন্তানদের ‘তুলকালাম’
আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার
সেই ‘বোমারু মামুন’ ৭ দিনের রিমান্ডে
খুলনায় বিএনপি নেতাকে গুলি