ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে 

ভৈরব প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
মো. মাহবুবুর রহমান : ছবি সংগৃহীত

ভৈরবে আটকের পর নিষিদ্ধ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।

শনিবার (২৮ নভেম্বর) কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ওসি মাহবুবুর রহমানের সঙ্গে থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা ও এসআই মোস্তাফিজুর রহমান থাকার তথ্য পাওয়া যায়।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তারেক বিন ফয়েজকে আটক করার পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। সেখানে ছাত্রলীগ নেতা তারেক বিন ফয়েজকে আটকের পর কিছুক্ষণ ফোনে কথা বলতে দেখা যায় তাকে , ফোনের কথার এক পর্যায়ে ফয়েজকে ছেড়ে দিতে দেখা যায়।

এ ঘটনায় আটকের পর তাকে ছেড়ে দেওয়া হলে তা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের নেতার পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মুঠোফোনে আটকের বিষয়টি শিকার করে বলেন, আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম, তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তার নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাকৃবি প্রযুক্তি গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অংশগ্রহণকারী পেলেন গাছের চারা
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
গাকৃবি প্রযুক্তি গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অংশগ্রহণকারী পেলেন গাছের চারা
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার পথে আটক করেছে বিজিবি।
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. মোহসীন আলী প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
আরও পড়ুন
রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, হুমকি
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল