ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ গ্রেপ্তার ৭

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি প্রতীকী

রাজধানীর তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো চাকুসহ হাতেনাতে সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) ও মো. ইমন হোসেন (১৯)।

সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

তিনি বলেন, মঙ্গলবার (৩০ জুন) রাতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য আসে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
রাজধানীর ঢাকার পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফার্মেসিতে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
আরও পড়ুন
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
পাইকগাছায় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭