ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম
আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার । ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার শষ্ঠিতলা বাজার থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ গোলদার রাড়ুলী ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর তিনি বাড়ির কাছের শষ্ঠিতলা বাজারে যান। রাত আটটার দিকে পাইকগাছা থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ বলছে, একটি মামলার ঘটনায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল বলেন, তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে। আগামীকাল আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আব্দুল মজিদ গোলদার দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও।

তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদ কমিটি নিয়ে তুমুল মারামারি, বসতঘরে আগুন-ভাঙচুর ও লুটপাট
মাদারীপুরের ঘটমাঝিতে আধিপত্য বিস্তারের জেরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটেছে। এতে আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন। 
মসজিদ কমিটি নিয়ে তুমুল মারামারি, বসতঘরে আগুন-ভাঙচুর ও লুটপাট
পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে পুলিশের টহল গাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
অভিযানে মিলল শিবলিঙ্গ, মূল্য আড়াই কোটি টাকা
নওগাঁ সদর উপজেলায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গসহ মো. মোস্তাফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
অভিযানে মিলল শিবলিঙ্গ, মূল্য আড়াই কোটি টাকা
বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায় 
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায় 
পঞ্চগড়ে ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, অতঃপর...
পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তিন কর্মচারীর বিরুদ্ধে। জমির নামজারি, কাগজপত্র যাচাই ও শুনানির তারিখ নির্ধারণসহ বিভিন্ন ধাপে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 
পঞ্চগড়ে ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, অতঃপর...
আরও পড়ুন
মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর...
চার সন্তানকে একা রেখে লাস ভেগাসে, ফিরে গ্রেপ্তার মা
নিখোঁজের ১৫ বছর পর সাবেক বাগদত্তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা
শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবক গ্রেপ্তার