ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আট মাদক কারবারি-সেবনকারীর কারাদণ্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
রাজধানীতে মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর তিন এলাকায় মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত র‍্যাব-১-এর সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সদর কোম্পানি যৌথভাবে মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শামিম মিয়া (৩২), মো. জয় (২৩), মো. মিনকুল ইসলাম (৩৫), অভিজিত দেবনাথ (৩৯), মো. ছাব্বির হোসেন শিপন (২৩), মো. শাহদাত হোসেন (৩০), মো. স্বপন মিয়া (৪০) ও মো. মিলন (৩৩)।

আরও পড়ুন

র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশান ২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, দুপুরে লেকের পাশের বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয় হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এ ছাড়া, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে তার মরদেহ লেকে এলো, তা জানতে তদন্ত চলছে। আরটিভি/টিআর
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
রাজধানীর এক ব্যস্ত রাস্তায় এক বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজি চালকের মারামারির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে একজন বিদেশি নাগরিক এক সিএনজি চালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছে। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়। তবে ঘটনাটি রাজধানীর কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা সমালোচনা করেছেন। সড়কে এ ধরনের বিশৃঙ্খলা ও আচরণে মূল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।  আরটিভি/এসআর  
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেওয়ালে গুণীজনদের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে