বাথরুমে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৫:৩৯ এএম


বাথরুমে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকার ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসার বাথরুম থেকে শাহিমা আক্তার খুশি (২৩) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধনিয়া কলেজের অনার্স তৃতীয় বর্ষে শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত শাহিমা আক্তার খুশি ডেমরার সারুলিয়ার বাসিন্দা। তিনি মো. শাহিন হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সারুলিয়ায় নিজ বাসার বাথরুমে গলায় ফাঁস দেন খুশি। পরে খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহতের চাচা জানান, বেশ কিছুদিন ধরে খুশি মানসিক সমস্যায় ভুগছিল। ঠিকমতো ঘুমাতে পারতেন না এবং এলোমেলো কথা বলতেন। এ কারণে তাকে নিয়ে স্বজনেরা চিকিৎসক ও কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission