ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় ভাঙ্গারি রনি অস্ত্রসহ গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
ভাঙারি রনি : ছবি সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার আসামি রনি ওরফে ভাঙারি রনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টার দিকে রনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রমনা জোনাল টিম মঙ্গলবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রসহ রনি ওরফে ভাঙ্গারি রনিকে গ্রেপ্তার করে। ভাঙ্গারি রনি টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি পর্যটকের মৃত্যু
রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী পর্যটক ক্রিস্টিন ভার (৩৩) মারা গেছেন।
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি পর্যটকের মৃত্যু
সেদিন বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর আগে শেষ রাতের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
সেদিন বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুক পোস্টকারী রাজিব আটক
সাম্প্রতিক পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুক পোস্টকারী রাজিব আটক
ঢাকায় সোনার ৬টি ‘ডিম’ জব্দ
সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
ঢাকায় সোনার ৬টি ‘ডিম’ জব্দ
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
সোমবার (২ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে