ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে মাসহ ৩ ছেলের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একই পরিবারের নারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ডেমরার মাতুয়াইল নিউ টাউন আবাসিক এলাকায় হামলার ঘটনা ঘটে।

মামলায় আসামিরা হলেন–রুবি বেগম (৬৫) ও তার ছেলে সবুজ (২২), রাজু (৩৯), জসিম (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবুজ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে কিশোরীকে একা পেয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি কিশোরী তার মাকে জানালে তিনি সবুজের পরিবারের সদস্যদের অবহিত করে তাকে শাসন করতে বলেন। এরপর থেকেই আসামিরা ভুক্তভোগী পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।

পরে ৫ জুলাই দুপুরে বাদী বাসায় না থাকার সুযোগে সবুজ বাসায় ঢুকে কিশোরীকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে বাবা এগিয়ে আসায় তিনি পালিয়ে যান। পরিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য অন্য আসামিদের জানালেও তারা তা না করে বরং ঘটনাটি এলাকায় ছড়িয়ে দেয়।

আরও জানা যায়, ২০ জুলাই রাতে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে আসামিরা ভুক্তভোগীর পিতা ও বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গিয়াস উদ্দিন পাটওয়ারীকে মারধর করে জখম করে এবং হত্যার হুমকি দেয়। এ ছাড়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও কথা বলে।

আরও পড়ুন

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
প্রি-পেইড বিদ্যুৎ মিটারের সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে।
ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা
আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। এতে ভোগান্তিতে পড়েছে হাজারও মানুষ। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে তারা বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।  এদিকে সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।  এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।  গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তারা। পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।  এর মধ্যে ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি চাষ করে নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা।  আরটিভি/এসআর
আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা
ঢাকাসহ ৩ বিভাগের জন্য দুঃসংবাদ