ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৮:০২ এএম
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবন। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (৪ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বাণিজ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং
বেলা ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-কোরিয়া সিইপিএ (CEPA) নেগোসিয়েশনের সমাপনী অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিং করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির উন্নয়ন করা Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS)-এর উদ্বোধন করা হবে।

একই অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬–২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

আরও পড়ুন

বিজিএমইএ-বিটিএমএ সমঝোতা স্মারক স্বাক্ষর
দুপুর ১২টায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে বিজিএমইএ ও বিটিএমএর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিআইটিএমএ)’ আয়োজন উপলক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং পোশাক ও বস্ত্রখাতের শীর্ষ উদ্যোক্তারা।

ডিএনসিসির উন্নয়ন প্রকল্প উদ্বোধন
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের বাইগারটেক নামাপাড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ল প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। শনিবার (২৮ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। আরটিভি/এমএ
বাড়ল প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা লুট
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে যায় দুর্বৃত্তরা। 
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা লুট
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর
শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (২৮ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
এবার ঢাকায় আসছেন শাকিরা, কনসার্টের ভেন্যু কোথায়?
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর
আজ শেষ হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, এক নজরে সব ইউনিটের তথ্য