ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মাস থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে।

বুধবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, রাতে দুইটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের বিরতিও কমে আসবে। আগামী মাসে রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রাত ১১টা পর্যন্ত শেষ ট্রেন চালানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডিএমটিসিএল সূত্র জানা গেছে, রাতে সময় বাড়াতে ট্রেনের চালক বা অপারেটর বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগ শেষ হয়েছে যাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর তাদের দিয়ে ট্রেন চালানো শুরু হবে। এছাড়া রাতে সময় বাড়ালে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে বলে জানা গেছে।

গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়। তবে যাত্রী সংখ্যা ১০ হাজারের মত বেড়ে এখনও ভিড় হচ্ছে প্রচুর। আর তাই রাতে শেষ ট্রেনের ভিড় সামাল দিতে আবারও যাত্রার সময় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
আরও পড়ুন
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
‘হাফ প্যান্ট’ পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে বাধা, অতঃপর...
মেট্রোরেলে নতুন ৩ রুট একনেকে অনুমোদন