ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মেট্রো স্টেশনে তরুণীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, যুবক আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মেট্রো স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লা সদর থানার শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। অন্যদিকে, অভিযোগকারী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, মেট্রো স্টেশন থেকে সিঁড়ি দিয়ে নামার সময় রঞ্জিত ওই দুই তরুণীর পেছনে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে গোপনে তাদের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি তরুণীদের নজরে পড়লে তারা প্রতিবাদ করেন।

পরে আশপাশের লোকজনের সহায়তায় রঞ্জিতকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় রঞ্জিতের হাতে থাকা মোবাইল ফোনে তাদের ধারণ করা ভিডিও পাওয়া যায়।

ভুক্তভোগী এক তরুণী অভিযোগ করে বলেন, সিঁড়ি দিয়ে নামার সময় রঞ্জিত তাদের সামনে চলে গিয়ে মোবাইল ফোন পেছনে ধরে হাঁটার ভিডিও করছিলেন। পরে ফোন দেখাতে বলা হলে তিনি ব্যক্তিগত ছবি রয়েছে জানিয়ে তা দেখাতে অস্বীকৃতি জানান। পরে ফোন পরীক্ষা করে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও ধারণের বিষয়টি দেখতে পান তারা।

আরও পড়ুন

ওই তরুণীর আরও অভিযোগ, রঞ্জিতের ফোনে অন্তত ১০০ নারীর পেছন থেকে ধারণ করা ভিডিও ও হাঁটার ভিডিও রয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানী ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রাজধানীতে আজ কোথায় কী?
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
আরও পড়ুন
মিরপুর ও ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, চরম আতঙ্ক
মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত, ভিডিও ভাইরাল
বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা
গোপন ভিডিও ফাঁদে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার