ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:১২ এএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া রাজধানীর আগারগাঁওয়ের ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে হোটেলটির অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ‘মিজানের ভাতের হোটেল’এর অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মূল সড়ক ও ফুটপাতের একটি অংশ দখল করে অস্থায়ী কাঠামোতে ব্যবসা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল।

এর আগে গত ১০ আগস্ট একই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

আরও পড়ুন

স্বল্পমূল্যে খাবার বিক্রি এবং খাবার পরিবেশনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত পরিচিতি পায় ‘মিজানের ভাতের হোটেল’। কম দামের খাবারের কারণে হোটেলটি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলেও ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এবার এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায়, তাৎক্ষণিকভাবে, পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন। আরটিভি/এসআর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
আরও পড়ুন
অপ্রতিমসহ তিন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আজহারী ও শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
ঈদে মিলাদুন্নবীতে আবেগঘন বার্তা আজহারীর
‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’