ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম
ছবি: আরটিভি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৫৫টি মামলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ১০ জন এবং সিটিটিসি ৫ জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেক্ট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকি-টকি, ১টি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই কর্মকর্তা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ
বারবার ‘ফাঁকি’ দিলেও এবার আর ‘রক্ষা হলো না’ আ.লীগ নেতার
আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ