ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্য। ছবি: আরটিভি

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ জেলার সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে লসিমন, একই উপজেলার চক গোয়ালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শান্তাহার গ্রামের বাবু মিয়ার ছেলে সাগর।

পুলিশ জানায়, দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত আট জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে পিকআপে নিয়ামতপুরের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ডাকাত চক্রের অপর অজ্ঞাতনামা ৫ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় ডাকাতদলের কাছে থেকে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুরো জেলায় নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। দ্রুত ও কার্যকর অভিযানের মাধ্যমে ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও পিকআপসহ ধরা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা নওগাঁ ছাড়াও রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া সদস্যদের গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী- স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা  বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
আরও পড়ুন
নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
নওগাঁয় নবজাতক চুরির ঘটনা তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি চলছিল জ্বালানি তেল, বন্ধ করল প্রশাসন
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন