ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেরেবাংলা নগর থেকে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করে টাকা উদ্ধার করে।

বুধবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুইজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।

এ ঘটনায় উদ্ধার করা নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। একই সাথে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে কুকুর উঠে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছে।
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
আরও পড়ুন
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন ডিসি বদলি