ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির শপথ ঘিরে ডিএমপির জরুরি নির্দেশনা, এড়িয়ে চলবেন যেসব সড়ক

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৮:২৪ এএম
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষ্যে বঙ্গভবন ও সংলগ্ন মতিঝিল-গুলিস্তান এলাকায় ভিআইপি চলাচল সুগম করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কিছু রাস্তায় সাধারণ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই ট্রাফিক কড়াকড়ি প্রযোজ্য হবে না।

নির্দেশনায় বলা হয়েছে, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

গণপরিবহন চলাচলের সুবিধার্থে শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী বাসগুলোকে অন্য বিকল্প সড়ক ব্যবহার করার কথাও জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, হানিফ ফ্লাইওভার দিয়ে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল-নাইটিঙ্গেল-ফকিরাপুল হয়ে শাপলা চত্বর সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে ওই এলাকার সড়কে যাতায়াতে সাধারণ মানুষের কিছুটা বিলম্ব বা ভোগান্তি হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কিছু লোক ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন’
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তার সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়ার মুখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তাহসিফ।
‘কিছু লোক ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন’
তাহসিফের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্যকর তথ্য দিলো দারোয়ান
তাহসিফ সাউরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রাতে তাহসিফের সঙ্গে বাসা থেকে বের হওয়া বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তাহসিফের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্যকর তথ্য দিলো দারোয়ান
তাহসিফের মৃত্যু ঘিরে রহস্যের জট খুলছে, খোঁজ মিলেছে মোটরসাইকেলের 
রহস্যজনক এই মৃত্যু ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রহস্যের জট খুলতে তোড়জোড় চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।  
তাহসিফের মৃত্যু ঘিরে রহস্যের জট খুলছে, খোঁজ মিলেছে মোটরসাইকেলের 
তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের পর যা বলছে পিবিআই
মূলত, তাহসিফ সাউরির মৃত্যুর আগে বাসার নিচে এক ব্যক্তির সঙ্গে তার কথা বলা ও হাত মেলানোর একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাহসিফের পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তার ‘জুনিয়র বন্ধু’ দীপ হিসেবে শনাক্ত করেন।
তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের পর যা বলছে পিবিআই
কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত
কর্মকর্তাদের গাড়িতে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত
আরও পড়ুন
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির