ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরাযুক্ত আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হচ্ছে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধিক্ষেত্রে ২৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন বা মোড় রয়েছে।

সম্প্রতি রাজধানীর কয়েকটি সড়কে পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি মেনে যানবাহন চলাচল এবং পথচারীদের সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপার হতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার এই পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হলো।

প্রকল্প সূত্র জানায়, ঢাকার ১৩টি পয়েন্টে সেমি-অটোমেটেড ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রযুক্তিগত তত্ত্বাবধানে নির্মিত সেই সিগন্যালগুলোর কয়েকটিতে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা সংযোজন করা হয়, যা ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক সাড়া ফেলেছে।

আরও পড়ুন

নতুন যুক্ত হতে যাওয়া ৫০টি মোড়ের ট্রাফিক সিগন্যাল পরিচালনা ও দেখভালের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হয়েছে। নতুন প্রযুক্তি ও কাঠামোর কারণে প্রকল্পের সার্বিক ব্যয়ও কিছুটা বাড়ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, এআই প্রযুক্তিনির্ভর এই সিগন্যাল ব্যবস্থা দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে। এই ইউনিটের সদস্যদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে, যেন তারা রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এই আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারেন।

ঢাকা উত্তর সিটির ২৮ মোড়

মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট, গণভবন, মোহাম্মদপুর থানা, কলেজ গেট, টেকনিক্যাল, মাজার রোড, মিরপুর-১, সনি সিনেমা হল, মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-৬, মিরপুর-১৪, আগারগাঁও, আবহাওয়া অধিদপ্তর, পরিকল্পনা কমিশন, গুলশান ক্লাব, গুলশান আজাদ মসজিদ, গুলশান-১, গুলশানের ডোমিনোজ ক্রসিং, পুলিশ প্লাজা, নিকেতন, তেজগাঁওয়ের পুরোনো আড়ং, শান্তা টাওয়ার, তেজগাঁও-মহাখালী লিংক রোড, বিওয়াইডি শোরুম, রেইনবো ক্রসিং এবং হাতিরঝিল-মগবাজার ক্রসিং।

ঢাকা দক্ষিণ সিটির ২২ মোড়

আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি-৬, ধানমন্ডি-৭, কলাবাগান, রাসেল স্কয়ার, ধানমন্ডি-২৭, কাঁটাবন, বাটা সিগন্যাল, কাকরাইল, বিজয়নগর, ফকিরেরপুল, দৈনিক বাংলা মোড়, বঙ্গভবন, গুলিস্তান স্কয়ার, জিপিও, পল্টন মোড়, গ্রিন রোড, মগবাজার মোড়, মিন্টো রোড এবং অফিসার্স ক্লাব ক্রসিং।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
রাজধানীর ঢাকার পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফার্মেসিতে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
আরও পড়ুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে