ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

অস্ত্র দেখিয়ে নিজের পরিচয় দিলেন ‘পিস্তল বাবু’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মুখে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে দুই লাখ এক হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে একটি কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নূর নাফি ডেভলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন অফিস থেকে টাকা নিয়ে রিকশায় করে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাচ্ছিলেন। ব্যাংকে ওই টাকা জমা দেওয়ার কথা ছিল।

পথে সোনারগাঁও জনপদ সড়কের একটি কফি শপের সামনে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামাতে বলেন। তিনি রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে আসেন।

এসময় তাদের একজন সুজনের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে সুজনের কাছ থেকে দুই লাখ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে ওই ডেভলপারস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিএম এজেন্সিতে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের ঘটনায় ২ মামলা, আটক ৪
রাজধানীর ফকিরাপুলে অবস্থিত সিএম এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সিতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ডিএমপির পল্টন থানায় একটি মামলা হয়েছে। অপরদিকে, প্রতিষ্ঠানটির একাধিক কর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় পৃথক আরেকটি মামলা হয়েছে।
সিএম এজেন্সিতে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের ঘটনায় ২ মামলা, আটক ৪
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ওম্যান লিডারশিপ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
শ্রমিক আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে এক পুলিশ সদস্যকে মারধর ও আহত করার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শ্রমিক আন্দোলনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২০৮৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
আরও পড়ুন
শিক্ষিকার চোখে মলম দিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
অস্ট্রেলিয়ার নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, এরপর যা ঘটল