ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, এরপর যা ঘটল

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: সংগৃহীত

যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে ট্রেনের ভেতর থেকে শাহেদ বায়ান (৬৫) নামে এক অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আকাশ গাঙ্গুলী নামে এক যুবককে আটক করা হয়েছে।

এ সময় যাত্রী ও স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আটক আকাশ গাঙ্গুলী নড়াইল সদর উপজেলার ভিটেপাড়া এলাকার বিধান গাঙ্গুলীর ছেলে। এ ঘটনায় অস্ট্রেলীয় নাগরিক শাহেদ বায়ানের বন্ধু সমীর কুমার রায় বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, খুলনা সদর উপজেলার দোলখোলা রায়পাড়া এলাকার বাসিন্দা সমীর কুমার রায়ের বন্ধু শাহেদ বায়ান একজন অস্ট্রেলীয় নাগরিক। তার স্ত্রী খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। এ কারণে তিনি মাঝেমধ্যে অস্ট্রেলিয়া থেকে খুলনায় বেড়াতে যান। শুক্রবার শাহেদ বায়ান ঢাকা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে খুলনার উদ্দেশে রওনা হন। রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে পৌঁছালে আকাশ গাঙ্গুলী তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শাহেদ বায়ান চিৎকার করলে ট্রেনের যাত্রী ও স্টেশনে উপস্থিত লোকজন এগিয়ে যান।

তারা অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগটিতে একটি ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা হয়েছে। আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা, নবজাতকের মৃত্যু
ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। এরপর নবজাতকের মৃত্যু হয়েছে।
অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা, নবজাতকের মৃত্যু
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে মালেক সর্দারকে আদালতে পাঠায় কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আবদুল মালেক সর্দার ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং এমপি আমির হামজার চাচাতো চাচা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর রবিবার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এমএ    
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে থানার অভ্যন্তরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও সিআইডির সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। আরটিভি/টিআর
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
আরও পড়ুন
নানা আয়োজনে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন
প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয়: রিজভী
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
নিভৃতে মানুষ গড়ার কারিগর চলে গেলেন না ফেরার দেশে