ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘শহীদ জিয়া সামাজিক সংগঠন’কে আরও সুসংগঠিত করার উদ্যোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:২২ এএম
প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে দেশ-বিদেশে বিস্তৃত ‘শহীদ জিয়া সামাজিক সংগঠন’কে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উপস্থিততে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য একরামুল বারী টিপু, সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

‘শহীদ জিয়া সামাজিক সংগঠন’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. এনামুল করিম মিন্টু। তাঁর নেতৃত্বে সংগঠনের সিনিয়র মহাসচিব হিসেবে রয়েছেন জনাব মোস্তফা কামাল। সম্প্রতি নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফাহিম মুনতাসির মাসুম।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী এবং প্রবাসেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে।

সংগঠনের সভাপতি এনামুল করিম মিন্টু বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবামূলক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। দেশের প্রতিটি প্রান্তের মানুষের জন্য কাজ করার পাশাপাশি প্রবাসেও সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা হবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের মানবিক কাজে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলতে চান তারা। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, অসহায় মানুষের সহায়তা, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বিত উদ্যোগ এবং জেলা ও প্রবাসী শাখাগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘শহীদ জিয়া সামাজিক সংগঠন’ দেশের একটি কার্যকর ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
আরও পড়ুন
উত্তরবঙ্গের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত: শজিমেক হাসপাতাল হচ্ছে ১৮০০ শয্যার
হাসপাতালের বিছানায় অসহায় রোগী, পাশে দাঁড়ালেন প্রবাসীরা
৪৯ বছরের পথে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনও দলের পথনির্দেশক
ক্রীড়াঙ্গনে নতুন সূচনা, শহীদ জিয়ার কবরে জাতীয়তাবাদী ক্রীড়া দলের শ্রদ্ধা