ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাসপাতালের বিছানায় অসহায় রোগী, পাশে দাঁড়ালেন প্রবাসীরা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ এএম
ছবি: আরটিভি

অসুস্থতা মানুষকে যখন হাসপাতালের বিছানায় অসহায় করে ফেলে, তখন একটু সহায়তাই হয়ে উঠতে পারে বড় আশার কারণ। এমনই এক মানবিক উদ্যোগ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়েছে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠন।

রোববার (৩০ আগস্ট) বিকেলে সংগঠনটির কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে চিকিৎসাধীন ওই রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এ সহায়তা রোগীর চিকিৎসা ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অসহায় অবস্থায় হাসপাতালের শয্যায় থাকা কানাইঘাট উপজেলার বাসিন্দা ওই রোগীর পাশে সংগঠনের নেতৃবৃন্দ দাঁড়ালে সেখানে এক মানবিক পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. শাকুর আহমদ, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফাজ উদ্দিন (ডানি) ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সংগঠনটির দায়িত্বশীলরা জানান, দেশ ও প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় অসুস্থ, অসচ্ছল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোকে তারা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং মানবিক কর্তব্য হিসেবেও দেখছেন।

তারা বলেন, একজন অসুস্থ মানুষের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানে শুধু অর্থ দিয়ে পাশে থাকা নয়; বরং তার পরিবারকে সংকটের সময়ে মানসিক শক্তি দেওয়াও। তাই ভবিষ্যতে এমন আরও মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাড়ছে মানবিক কার্যক্রমের পরিধি, সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পর্যায়ক্রমে চিকিৎসা সহায়তা, অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, অসহায় মানুষের জরুরি সহায়তা এবং বিভিন্ন দুর্যোগ-দুর্দশায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না—এমন অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়ারও পরিকল্পনা রয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসীরা দেশের মানুষের সুখে-দুঃখে সবসময়ই পাশে থেকেছেন। সেই সহযোগিতাকে একটি সুসংগঠিত মানবিক কর্মকাণ্ডে রূপ দিতে তারা কাজ করছেন। দেশ ও প্রবাসে থাকা মানুষের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে চায়।

আরও পড়ুন

তাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক মানুষগুলো এগিয়ে এলে সম্মিলিতভাবে অসহায় মানুষের জন্য আরও বড় ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতার মধ্য দিয়ে যে মানবিক উদ্যোগের সূচনা হয়েছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে অসংখ্য অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফোটাবে—এমন প্রত্যাশা সংগঠনটির।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে