ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ক্রীড়াঙ্গনে নতুন সূচনা, শহীদ জিয়ার কবরে জাতীয়তাবাদী ক্রীড়া দলের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:৩১ পিএম
ক্রীড়াঙ্গনে নতুন সূচনা, শহীদ জিয়ার কবরে জাতীয়তাবাদী ক্রীড়া দলের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পাওয়া সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল।

শুক্রবার (২৪ জুলাই) জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতারা এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে দায়িত্ব পাওয়া সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ার মাজার প্রাঙ্গণে মোনাজাত করা হয়।

এসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক-মইনুল হক মইন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডন, সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ চৌধুরী, এবং আহ্বায়ক নিয়াজ মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সরকার পরিবর্তনের পর দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থান পাওয়া জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্যরা সবাই সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞতা ও অবদানের ভিত্তিতেই তারা দায়িত্ব পেয়েছেন বলে জানান সংগঠনের নেতারা।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, তার দিকনির্দেশনা ও জিরো টলারেন্স নীতিকে সামনে রেখেই ক্রীড়াঙ্গনে কাজ করবেন তারা।

এদিকে নতুন অ্যাডহক কমিটিতে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরি।

আগামী তিন মাসের মধ্যে সব ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েও কাজ চলছে। পাশাপাশি অপ্রয়োজনীয় বিদেশ সফরের বিষয়েও নজরদারি করবে জাতীয় ক্রীড়া পরিষদ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী
শিগগিরই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় যারা
সিলেট মহানগর ও ৭ জেলায় যুবদলের কমিটি