ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাকা জুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম
ফাইল ছবি

রাজধানী জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে এ সময়ে।

শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ২০ জনকে রমনা বিভাগ, ৪১ জনকে লালবাগ বিভাগ, ৪৮ জনকে ওয়ারী বিভাগ, ৪৮ জনকে মতিঝিল বিভাগ, ৫৯ জনকে তেজগাঁও বিভাগ, ১৫৬ জনকে মিরপুর বিভাগ, ৫৯ জনকে গুলশান বিভাগ, ৫৬ জনকে উত্তরা বিভাগ এবং ৪ জনকে গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কখনও স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’
‘জানুয়ারির বেতনের সঙ্গে কমবেশি যাই হোক না কেন, সেটা যেন শ্রমিকরা হাতে পায়’
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
‘জানুয়ারির বেতনের সঙ্গে কমবেশি যাই হোক না কেন, সেটা যেন শ্রমিকরা হাতে পায়’
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক
সোমবার (২ নভেম্বর) উত্তর সিটি করপোরেশনের প্রশাসক সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এ সিদ্ধান্তের কথা জানান ডিএনসিসি প্রশাসক।
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ১৩ হাজার আসামি, প্রক্রিয়াধীন আরও ৬ মামলা
সোমবার (২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ১৩ হাজার আসামি, প্রক্রিয়াধীন আরও ৬ মামলা
আরও পড়ুন
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, এবার কড়া পদক্ষেপ পুলিশের
খুলনায় নদীর পাড়ে একসঙ্গে মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ, যা বলছে পুলিশ
মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ-আগুনে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার