ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

আমি মরিনি, বারে মদ পান করে অসুস্থ হয়েছিলাম: ভাইরাল সেই তরুণী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই যুবকের মাঝে মোটরসাইকেলে অচেতন অবস্থায় বসে থাকা যে তরুণীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, তিনি থানায় এসে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, পারিবারিক চাপের কারণে বাসা থেকে বের হয়ে একটি বারে গিয়ে মদ পান করেছিলেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে সেখান থেকে নিয়ে যান।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই তরুণী এসব কথা বলেন।

তিনি বলেন, পারিবারিক চাপ সামলাতে না পেরে বাসা থেকে বের হয়ে যান। পরে জসীমউদ্দীনের একটি বারে গিয়ে মদ পান করেন। এতে তিনি মাতাল ও অসুস্থ হয়ে পড়েন।

ওই তরুণী বলেন, আমাকে কেউ জোর করে মদ খাওয়ায়নি। আমি নিজেই মদ খেয়েছি। পরে অসুস্থ হয়ে যাই। আমার চাচাকে ফোন দিলে তিনি এসে আমাকে নিয়ে যান। গাড়িতে ওঠা পর্যন্ত আমার জ্ঞান ছিল। এরপর আর আমার জ্ঞান ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, তার সাবেক স্বামীই তার মৃত্যুর তথ্য ছড়িয়েছেন। এ কারণেই নিজের অবস্থান জানাতে থানায় এসেছেন তিনি।

তিনি বলেন, আমি মরিনি। আমার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এ কারণেই আমি থানায় এসে সবাইকে জানাতে চেয়েছি যে আমি বেঁচে আছি।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আজহার ইসলাম জানান, মোটরসাইকেলে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া ওই তরুণী শনিবার থানায় এসেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, বোনের সঙ্গে রাগ করে তিনি একটি বারে যান এবং সেখানে মদ পান করে অচেতন হয়ে পড়েন।

এসআই আজহার ইসলাম বলেন, পরে তাকে বোনের বাসায় না নিয়ে এক বন্ধুর বাসায় নেওয়া হয়। বিভিন্ন জায়গায় ওই তরুণীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরেই তিনি নিজের অবস্থান জানাতে থানায় এসেছিলেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে একটি মোটরসাইকেলে দুই যুবকের মাঝে ওই তরুণীকে বসা অবস্থায় দেখা যায়। সে সময় তাকে অনেকটা অচেতন বা নিস্তেজ মনে হচ্ছিল।

আরও পড়ুন

ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে মাদ্রাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন মোটরসাইকেলটি অনুসরণ করেন। পরে তিনি ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এরপর ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও গুজব ছড়িয়ে পড়ে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বরে আলাদাভাবে দুই যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন
মিরপুরে যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
মিরপুরে যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন
বুড়িগঙ্গায় মিলল দুই মরদেহ
সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুড়িগঙ্গায় মিলল দুই মরদেহ
এবার গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার একই জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে।
এবার গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি
আরও পড়ুন
ভাঙ্গায় থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী বনানীতে গ্রেপ্তার
রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ, ম্যানেজার ও দুই জোড়া তরুণ-তরুণী আটক
বান্ধবীকে বিয়ের জন্য নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, যা জানা গেল
বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী