ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম
রাশিয়ার তরুণীদের যৌন পাচার চক্রে যুক্ত করা এবং দেশটির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত

রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। একই সঙ্গে রাশিয়ার ধনকুবের ও ক্ষমতাসীন মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন তিনি। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকেরও চেষ্টা করেছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চল থেকে অন্তত ১৭ নারীকে এপস্টেইনের যৌন পাচার চক্রে আনা হয়েছিল। মডেল হওয়ার সুযোগ ও যুক্তরাষ্ট্রে কাজের প্রলোভন দেখিয়ে তাদের এ চক্রে যুক্ত করা হতো।

২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে যৌনকর্মে প্রলুব্ধ করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরিতে আরও সক্রিয় হন এপস্টেইন। রুশ ধনকুবের ও সাবেক কর্মকর্তাদের মাধ্যমে পুতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে কখনো দেখা হয়েছিল—এমন প্রমাণ পায়নি রয়টার্স।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এপস্টেইনের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক ছিল কিংবা তিনি রুশ সরকারের হয়ে কাজ করতেন—এমন প্রমাণও মেলেনি। তবে তার তৈরি যৌন পাচার চক্রে যুক্ত হওয়া বহু নারী এখনও নির্যাতনের বিচার চাইছেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ বিভিন্ন পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা।
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি।
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
শিশুদের ত্বকে লালচে দাগ, ফোসকা ও রাসায়নিক পোড়ার মতো ক্ষত তৈরি হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড মিলি মুনের বিরুদ্ধে।
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণও ভূমিকা রাখছে বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের শিকাগো শাখার প্রেসিডেন্ট অস্টান গুলসবি।
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
আরও পড়ুন
পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন ট্রাম্প, পুতিনকে বললেন ‘বন্ধু’