ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পথচারীকে চাপা দিয়ে পালাচ্ছিলেন চালক, এরপর যা ঘটলো 

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম
পথচারীকে চাপা দিয়ে গাড়ি নিয়ে চালকের পালিয়ে যাওয়ার প্রতীকি দৃশ্য। ছবি: এআই দিয়ে তৈরি

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় বাসসহ চালককে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আটক চালকের নাম মো. সাইফুল (২৬)।

যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে কুতুবখালী এলাকায় একটি বাস পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে সড়ক বন্ধ করে বাসটিকে আটক করতে তৎপরতা শুরু করে। পরে ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ বাসটি আটক করা হয়।

আরও পড়ুন

প্রাথমিকভাবে জানা গেছে, বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটক চালক ও বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেছে সেই অটোরিকশাচালকই, বিস্তারিত জানাল পুলিশ
জবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক পদে প্রতিভা রাণী কর্মকার