ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার নতুন কমিটির নির্বাচিতরা। ছবি: সংগৃহীত

ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’।

সংগঠনটির প্রথম কমিটিতে সভাপতি হিসেবে শাহিনুর ইসলাম (চ্যানেল আই), সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম রবি (এটিএন নিউজ) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসানুজ্জামান সুমন (সম্পাদক, সাপ্তাহিক ২১) দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে সংগঠনটির উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত গুণী সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব (প্রেস-১) জাহিদুল ইসলাম রনি, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাজহারুল পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রুস্তম মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আরও পড়ুন

আলোচনা সভায় বক্তারা বলেন, মাগুরার মাটি থেকে উঠে আসা সাংবাদিকদের ঢাকার বুকে ঐক্যবদ্ধ পথচলায় ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের সিনিয়র সদস্যদের দিকনির্দেশনা ও পরামর্শে ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে একে অন্যের পাশে দাঁড়াবেন।

বক্তারা আরও বলেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। একইসঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডকে জাতীয় পর্যায়ে ইতিবাচকভাবে তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’। সংগঠনটি শুধু সাংবাদিকদের স্বার্থ ও কল্যাণে কাজ করবে না, বরং মাগুরার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মাগুরার সন্তানরা ঢাকার গণমাধ্যম অঙ্গনে নিজেদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরবেন। পাশাপাশি মাগুরার উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এই সংগঠন ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
আরও পড়ুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন