ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পথে নিখোঁজ, এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন বাবা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
নিহত ব্যক্তি ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়; তিনি মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে গ্রামের বাড়ি জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন। সেই টাকা 'খোয়া গেছে' বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

পথে কোনো একটি জায়গা থেকে নিখোঁজ হন তিনি; পরে পুলিশের দেওয়া খবরে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনরা।

নিহত ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন; তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।

স্বজনরা বলছেন, ইসমাইলের একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। সেজন্য জমি বিক্রি করে টাকা নিয়ে গাজীপুরে পরিবারের কাছে ফিরছিলেন। ফিরেই মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করার কথা ছিল তার।

ইসমাইলের ছেলে হাসান লাশ শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেছেন, তার বাবার কাছে ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিল; যেগুলো 'পাওয়া যায়নি'।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। তখন মরদেহের মুখে টেপ মারা ছিল, পরনে ছিল অটোরিকশা চালকদের ইউনিফর্মের মত নীল রঙের শার্ট আর লুঙ্গি।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা আছে। এর মধ্যে সেখানে কীভাবে মরদেহ এল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পরে বনানী থানার এসআই নজরুল ইসলাম তালুকদার বলেন, আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।

ইসমাইল ডেল্টা স্পিনিং মিলে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার পরেও গাজীপুরের কাশিমপুর এলাকায় স্ত্রী, দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন।

কিন্তু মাস চারেক আগে জামালপুরে গ্রামের বাড়িতে ফিরে যান, সেখানে তার মা ও বড় বোন থাকেন।

হাসান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে গাজীপুরে যাওয়ার উদ্দেশে জামালপুর থেকে রওনা হয়েছিলেন তিনি। রাত ১১ টার দিকে বাবা আমাকে ফোনে জানান, সকালে তিনি এসে পৌঁছাবেন।

‘আমার ছোট বোন শারমিনের বিয়ের কথা-বার্তা চূড়ান্ত করতেই বাবা ঢাকায় আসছিলেন। এসেই দিন তারিখ ঠিক করার কথা ছিল।’

মেয়ের বিয়ের জন্য গ্রামের ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেছিলেন বলেও তথ্য দেন নিহতের ছেলে হাসান।

তিনি বলেন, ‘এর মধ্যে আগের ২ লাখ টাকার ঋণ শোধ করেন। কিছু টাকা দিয়ে গ্রামে একটি ঘর দেন। বাকি ৫ লাখ টাকা নগদ নিয়ে এবং কিছু বাজার করে গাজীপুরে আসছিলেন তিনি। সাথে একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনও ছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি।’

সকালে ইসমাইলের গাজীপুরের জিরানীতে নামার কথা ছিল। সেই অনুযায়ী ছেলে রাসেল সকালে জিরানীতে গিয়ে বাবাকে অনেকবার ফোন দিয়েও বন্ধ পেয়েছেন।

পরে বনানী থানা থেকে বিষয়টি জামালপুর পুলিশকে জানানো হয়। সেখান থেকে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বাবার লাশ পান রাসেল।

বনানী থানা পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআই নজরুল বলেন, ‘আমরা ধারণা করছি তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাড়িতে করে এনে লাশটি ফেলে গেছে।’

ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে গাড়ি শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায়, তাৎক্ষণিকভাবে, পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন। আরটিভি/এসআর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
আরও পড়ুন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার