ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সাভারে পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা, আটক ১  

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
প্রাইভেটকার চালক জহিরুল ইসলাম। ছবি: আরটিভি

সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘটনার মূল হোতা প্রাইভেটকার চালক ও মালিক জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যার ঘটনার পর থেকে আমিনবাজারে পুলিশের একাধিক টীম অভিযান চালায়। আজ ভোররাতে তাকে আমিনবাজার এলাকা থেকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহত জহিরুল ইসলামের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে রোববার সকালে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামী করে সাভার মডেল থানা একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসবির এসআই আলতাফ হোসেন (৫৮) ও তার ছেলে আরিফুল ইসলামও (২৬) পিটিয়ে গুরুতর আহত করে ওই প্রাইভেট চালক সহ তার সহযোগিরা। পরে স্হানীয়রা তাদের রাত সাড়ে ৯টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসকরা আলতাফকে হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত আলতাফ এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন ।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় নিজ গেঞ্জি ফ্যাক্টরির সামনে থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন আলতাফ। এ সময় তার ছেলে আরিফুল ছিলো ফ্যাক্টরিতে। পথে অটোরিকশা ও একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হাতাহাতি শুরু হলে তিনি এগিয়ে যান বিরোধ মিমাংসার জন্য।

পরে তার সাথেও জামেলায় জড়িয়ে পড়েন প্রাইভেটকার চালক জহিরুল ও তার সঙ্গীরা। এক পর্যায়ে তাকে পেটানো শুরু করে। এসবি এসআই আলতাফ দৌড়ে ফ্যাক্টরীতে গেলে আরো অন্তত ১৫/২০ নিয়ে জহিরুল ফ্যাক্টরিতে হামলা করে আলতাফ ও তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদের রাত সাড়ে ৯টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসকরা আলতাফকে হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হন পুলিশের ওই এসআই ও তার ছেলে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন। সেখানে তার ৫ শতাংশ জায়গার উপর টিনসেডের একটি কারখানা রয়েছে।

এদিকে ঘটনার ছায়া তদন্ত কাজ করছেন জানিয়ে পিবিআই ঢাকা জেলা ওসি সোলেমান গাজী বলেন, সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের এসআই আলতাফ হোসেন গতকাল রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি জানবার পর আমরা ঢাকা জেলা পিবিআই ছায়া তদন্তে কাজ শুরু করেছি। তদন্ত করে পরে আমরা জানাতে পারব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
আরও পড়ুন
আমিনবাজারে ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা