ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আমিনবাজারে ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:২৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্টদের ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

একই সঙ্গে ওই এলাকায় সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সড়কের দুই পাশে মাটি ভরাট করে ব্যাপক বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) আমিনবাজার এলাকায় সরেজমিন পরিদর্শনকালে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন।

পরিদর্শনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।

আরও পড়ুন

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আমিনবাজারের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে এ ধরনের পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে এখানকার সব ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। ভবিষ্যতে যাতে এখানে আর ময়লা ফেলা না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী এলাকায় উপযুক্ত খাস জমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। ফলে আবাসিক ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে আর বর্জ্য ফেলার প্রয়োজন হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, সড়কের দুই পাশে মাটি ভরাট করে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। এর মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সাভার গড়ে তোলা। এ কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।’

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাভার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আগামী সাত দিনের মধ্যে রাস্তার দুই পাশের সব ময়লা-আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জেলা প্রশাসনকে জানাতেও বলা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুকুরপাড়ে মিলল ড্রামভর্তি দেশীয় মদ, বাবা-ছেলে আটক
পটুয়াখালীর গলাচিপায় পুকুরপাড়ের গর্তে লুকিয়ে রাখা ড্রামভর্তি প্রায় ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাব্বি নামে এক যুবক এবং তার বাবা আল আমিনকে আটক করা হয়েছে।
পুকুরপাড়ে মিলল ড্রামভর্তি দেশীয় মদ, বাবা-ছেলে আটক
ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
আরও পড়ুন
সাভারে এসআই আলতাফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
সাভারের আমিন বাজারে পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯
ভাড়া বাসা থেকে উদ্ধার সেই নবজাতক-স্বামী-স্ত্রীর মরদেহের পরিচয় মিলেছে 
আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...