ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মেট্রোরেলের লাইন দিয়ে হেঁটে টঙ্গীর উদ্দেশ্যে রওনা দিলো কিশোর, অতঃপর…  

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

মেট্রোরেলের লাইনে এক কিশোর নেমে পড়ায় প্রায় ২০ মিনিট ধরে দুই পাশেই ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে নিরাপত্তাকর্মীরা ওই কিশোরকে উদ্ধার করে মেট্রোরেলের লাইন থেকে বের করে আনলে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয় ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই কিশোরটির বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সে উত্তরা উত্তর স্টেশনের উত্তর পাশে ডিপোর দিকে যাওয়ার লাইনে নেমে পড়ে। পরে ওই কিশোরটি মেট্রোরেলের লাইনকে সাধারণ রেললাইনের মতো মনে করেছিল।

এই পথে হেঁটে টঙ্গীর দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তার। বিষয়টি নজরে আসার পর মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে লাইন থেকে সরিয়ে আনেন।

কিশোরটি লাইনে থাকায় নিরাপত্তার স্বার্থে ওই সময়ে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে তাকে নিরাপদে উদ্ধারের পর প্রায় ২০ মিনিটের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলে দুই পাশেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩০০ ফিটে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ, মুহুর্তেই পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের এক যুবক আহত হয়েছেন।
৩০০ ফিটে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ, মুহুর্তেই পিষে দিলো প্রাইভেটকার
মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!
রাজধানীর প্রাণভোমরা হয়ে ওঠা মেট্রোরেলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!
ঢাকার যেসব এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে না গ্যাস 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ঢাকার যেসব এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে না গ্যাস 
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (২৪ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!
পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন