ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম
মেট্রোরেল। ফাইল ছবি

রাজধানীর প্রাণভোমরা হয়ে ওঠা মেট্রোরেলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সিদ্ধান্ত অনুযায়ী, সব মেট্রোরেল স্টেশনে এবার আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং লাগেজ স্ক্যানার বসাবে প্রতিষ্ঠানটি।

অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল সুনির্দিষ্টভাবে তল্লাশির জন্যই এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা।

তার দেওয়া তথ্যমতে, মেট্রোরেলের নিরাপত্তাসংক্রান্ত এসব আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের উদ্দেশ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিক অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৯ অক্টোবর এই ই-দরপত্র আহ্বান করেন।

বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ই-দরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দরপত্রসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং কর্তৃপক্ষের নির্দিষ্ট হেল্পডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।

প্রকাশিত একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের সুবিধার্থে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও যুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা ইউপিএস, বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে এই দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনা যাবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩০০ ফিটে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ, মুহুর্তেই পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের এক যুবক আহত হয়েছেন।
৩০০ ফিটে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ, মুহুর্তেই পিষে দিলো প্রাইভেটকার
ঢাকার যেসব এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে না গ্যাস 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ঢাকার যেসব এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে না গ্যাস 
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (২৪ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
শনিবার দুপুর থেকে সন্ধ্যা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
আরও পড়ুন
পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
‘হাফ প্যান্ট’ পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে বাধা, অতঃপর...