ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় তার রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে অবদানের কথা স্মরণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, এমপি। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান, এমপি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি এম. সাইফুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘এম. সাইফুর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও স্থায়িত্বের মূল রূপকার। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর সততা, দূরদর্শিতা ও সুদূরপ্রসারী চিন্তার ছাপ রয়েছে। তাঁর মতো দেশপ্রেমিক নেতার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সময়ের দাবি।’

সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং জাতীয় বাজেটে বিভিন্ন সংস্কারে এম. সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক ও কর্মময় জীবনের অবদান জাতি দীর্ঘদিন স্মরণ করবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
রাজধানীর ঢাকার পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফার্মেসিতে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
আরও পড়ুন
ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা
তাড়াশে জাতীয় পল্লি উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা 
মাদকবিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
মুন্সীগঞ্জে মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা