ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি প্রাইভেটকার থেকে মানিব্যাগ চুরি করে পালানোর সময় রবিন (১৯) নামে এক তরুণকে আটক করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মতিঝিল ট্রাফিক জোনের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি চেকিং করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছিল। গাড়ির চালক কাগজপত্র নিয়ে এক সার্জেন্টের সঙ্গে কথা বলার সময় রবিন গাড়ি থেকে একটি মানিব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

বিষয়টি সার্জেন্টের নজরে এলে তিনি দৌড়ে রবিনকে আটক করেন। পরে তাকে হেফাজতে নিয়ে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী সময়ে মতিঝিল থানা পুলিশ রবিনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রবিনকে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। 
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
আরও পড়ুন
৯৯৯-এ ফোন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মতিঝিলে চুরি হওয়া বাস
ঢাকায় ককটেল বিস্ফোরণ
মতিঝিলে মেট্রোর নিচে পাতা ছিল শক্তিশালী বোমা, যা বলছে পুলিশ
মতিঝিলে ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আহত