ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শাহজালালে সোয়া কোটি টাকার সোনাসহ আটক ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৬২ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছে এপিবিএন। গ্রেপ্তাররা হলেন, মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

এপিবিএন জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই তিনজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের শরীর তল্লাশি করে ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। সোনাসহ ও মাদক চোরাচালানসহ বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
জামায়াতের চার এমপির অভিযোগে বিপাকে বিমানের দুই কর্মকর্তা, কী ঘটেছিল
শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল শতাধিক সোনার বার
একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার বিদেশি মদ, অতঃপর...
কাপড়ের রোলের আড়ালে ৫ কোটি টাকার মোবাইলের চালান