ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
ঢাকায় ছাত্রলীগ সন্দেহে স্নিগ্ধ কুমার রায় নামে এক শিক্ষার্থীকে তার কলেজের সামনে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রদল। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকায় ছাত্রলীগ সন্দেহে স্নিগ্ধ কুমার রায় নামে এক শিক্ষার্থীকে তার কলেজের সামনে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল। স্নিগ্ধ মিরপুর বাংলা কলেজের ২০-২১ বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো হাফিজুর রহমান সুমন বলেন, দুপুর থেকে সে ক্যাম্পাসে এসে ঘোরাফেরা করছিল। এখানে কীভাবে মিছিল করা যায় সেইসব গোপন খবর নেওয়ার জন্যই এখানে এসেছিল সে। স্নিগ্ধ বাংলা কলেজের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। পরে আমরা তাকে ধরে দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করি।

জানা যায়, স্নিগ্ধ কুমার রায় মিরপুর বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিতুল চৌধুরীর রুমে দীর্ঘক্ষণ বসে ছিল। পরে সেখান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে এনে গণপিটুনি দেয়। এরপর তাকে দারুস সালাম থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ছাত্রলীগ সন্দেহে এক যুবককে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে বাংলা কলেজ ছাত্রদল। পরে আমরা তাকে থানায় নিয়ে যাই। সে ছাত্রলীগ করতো কিনা, সে বিষয়টি এখনো যাচাই করা সম্ভব হয়নি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রাজধানীর দয়াগঞ্জ ও ধোলাইপাড়ের মাঝামাঝি সড়কে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রমোৎ সরকার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
২৪ ঘণ্টায় ঢাকায় অভিযানে গ্রেপ্তার ৫২৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা করা হয়েছে।
২৪ ঘণ্টায় ঢাকায় অভিযানে গ্রেপ্তার ৫২৭
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো পাঁচটি নতুন ট্রাক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিভিত্তিক পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ভেহিক্যাল। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর প্রস্তাবিত গাবতলী কাঁচাবাজারে আনুষ্ঠানিকভাবে এসব নতুন যানের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রশাসক বলেন, অতি বৃষ্টিপাতের ফলে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংস্কার কার্যক্রম চলমান থাকায় ও কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার ফলে এই সমস্যার সমাধান হয়েছে। প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসা বাড়ির বর্জ্য দ্রুত অপসারণ করে এসটিএস এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক করার জন্য ৫টি ক্যারিয়ার ট্রাক উদ্ধোধন করা হলো। আগামীতে আরও ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮০টি থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন ঢাকা শহরের চার হাজার টন বর্জ্য অপসারণ করছে। নগরবাসীকে আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে আজ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যোগ করা হলো। এই গাড়িগুলোর মাধ্যমে সহজে ও দ্রুত সময়ের মধ্যে ময়লা আবর্জনা অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়া হবে বলে প্রশাসক জানান। প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচি আওতায় কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্মকর্তা- কর্মচারীরা সর্বদা মাঠে নিয়োজিত রয়েছেন। ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে এই কার্যক্রমের আওতায় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গুর এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। প্রশাসক নতুন ট্রাকের উদ্বোধন করার পর তিনি নিজে একটি ট্রাকচালিয়ে পরীক্ষা করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে এসব ট্রাক ব্যবহার করা হবে। নতুন ভারী যানগুলো যুক্ত হওয়ায় ডিএনসিসির বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল রাকিব হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসহ উত্তর সিটি কর্পোরেশনের বিভাগীয় কর্মকর্তা ছিলেন। আরটিভি/টিআর
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো পাঁচটি নতুন ট্রাক
ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা।
ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা
ঢাকার পল্লবীতেও বাসে আগুন
হঠাৎ একের পর এক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন লাগানোর ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। এরই ধারাবাহিকতায় এবার মিরপুরের পল্লবীতে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
ঢাকার পল্লবীতেও বাসে আগুন
আরও পড়ুন
জবিতে ফের দুই পক্ষের মারামারি
১১ দলের লংমার্চ নিয়ে পুলিশের পেজে স্ট্যাটাস, কর্মকর্তা প্রত্যাহার
জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক